বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপালী বার্তা।।
বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ মোঃ মকবুল হোসেন (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

মঙ্গলবার (০৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ১ নং দুধল ইউনিয়নের হামিদ উদ্দীনের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

গ্রেপ্তার মোঃ মকবুল হোসেন উপজেলার দক্ষিণ কাজলাকাঠী এলাকার আঃ বারেক মোল্লার ছেলে।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার ১ নং দুধল ইউনিয়নের হামিদ উদ্দীনের মুদি দোকানের সামনে থেকে মোঃ মকবুল হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।’