বরিশালে র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক॥
মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বুধবার (২১ এপ্রিল) রাত ১০ টার দিকে নগরীর বিএম কলেজ রোডস্থ কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে এমন খবর আসে।

এ সময় র‌্যাব সদস্যরা ০৩ জনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলো- (১) মোঃ মশিউর রহমান(৩০), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান, সাং- ভরতকাঠী, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠি, (২) মোঃ ইমদাদুল হক(৩০), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং- চর দারিয়াল, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল, (৩) মোঃ শাকিব জামান শাওন(৩০), পিতা- মৃত সেকেন্দার আলী, সাং- দেহেরগতি, থানা- বিমানবন্দর, জেলা- বরিশাল।

তাদের কাছট থেকে ১০০ (একশত) পিচ ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৩,২৪৮/-(তিন হাজার দুই শত আটচল্লিশ) টাকা এবং ০১টি মটর সাইকেল উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।