বরিশালে র‌্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক।।
র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ০৪ মে বরিশাল জেলার বাবুগঞ্জ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে দুপর ১ টার দিকে ভুতেরদিয়া সিকদার বাড়ি জামে মসজিদের সামনে থেকে ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নাম (১) মোঃ আলামিন হাওলাদার(২৭), পিতা- মোঃ ইউনুছ হাওলাদার, সাং- দক্ষিণ ভুতেরদিয়া, থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশাল বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মটর সাইকেল (উরংপড়াবৎ ১১০ পপ,ইষধপশ ঈড়ষড়ৎ) উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।