বরিশালে র‌্যাবের অভিযানে দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

রূপালী ডেস্ক।।
বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (০৭ জুন) আনুমানিক রাত সোয়া ৮ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো (১) মোঃ ফেরদাউচ সরদার(৩৩), পিতাঃ মৃত জিন্নাত আলী সরদার, সাং- বার্থী, (২) মোঃ বিপ্লব সরদার(৩৩), পিতাঃ মৃত কেরামত আলী সরদার, সাং- বাগমারা, উভয় থানাঃ গৌরনদী, জেলা- বরিশাল। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ২৫০ (দুই শত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৬,৮৭৫/- (ছয় হাজার আটশত পঁচাত্তর টাকা) উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।