বরিশালে র‌্যাবের অভিযানে ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশাল নগরীর বিমান বন্দর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর একটি দল। শুক্রবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়,
বরিশাল নগরীর বিমান বন্দর থানাধীন ক্ষুদ্রকাঠী সাকিনস্থ ধৃত আসামি মোঃ সাইফুল ইসলাম এর বসত বাড়ীর শয়ন কক্ষের মধ্যে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ২ জনকে আটক করে র‌্যাব।

তারা হলো-(১) মোঃ আবুল হোসেন(৪৫), পিতাঃ আমজেদ হোসেন হাওলাদার, সাং- ইদিলকাঠী, বাবুগঞ্জ ও মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতাঃ মৃত আদম আলী খান, সাং- ক্ষুদ্রকাঠী, থানাঃ বিমান বন্দর, বরিশাল। তাদের কাছ থেকে ৪৫৫ (চারশত পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মদক বিক্রয়ের নগদ ৩০০ (তিন শত) টাকা উদ্ধার করে র‌্যাব-৮।

এ ঘটনায় বরিশার মহনগরীর বিমান বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।