বরিশালে র‌্যাবের অভিযান, ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী ডেস্ক।।
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, নগরীর লঞ্চ ঘাটের ২ নং গেটের প্রবেশ মুখের সামনে থেকে মোঃ ইয়াছিন মিয়া (২১), পিতা- মোঃ সিদ্দিকুর রহমান, সাং- আমান গন্ডা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, এবং মোঃ ইউসুফ হোসেন স্বর্ণামাত (২৯), পিতা- মৃত আবুল হোসেন স্বর্ণামাত, সাং- জঙ্গলপট্রি, থানা- গৌরনদী, জেলা- বরিশাল, এ/পি- সাং- গগনগলি হাটখোলা, শিশুপার্ক কলোনী, ৬ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল তাদের আটক করা হয়।

পরবর্তীতে তাদের তল্লাশি করে ১৬২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।