বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে রুবেল খান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল বাবুগঞ্জ থানাধীন মীরগঞ্জ ফেরীঘাট বাস ষ্ট্যান্ড এর পুরাতন যাত্রী ছাউনির সামনে মীরগঞ্জ ফেরীঘাট হতে মূলাদী গামী পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয়ের খবর জানতে পারে। এ সময় র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক রুবেল খানকে গ্রেফতার করে। বরিশালের এয়ারপোর্ট থানার ঘটকেরচর এলাকায় তার বাড়ি। তার কাছ থেকে
৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্দুল্লাহ্ বাদী হয়ে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।