বরিশালে র‌্যাবের হাতে ধর্ষণকারী আটক

রূপালী বার্তা।।
পিরোজপুর জেলার কাউখালী হরিণদারা এলাকা থেকে শ্রী সবুজ কান্তি (৫০) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৮ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, বিভিন্ন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে, গত ১২ অক্টোবর বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইছাকাঠি গ্রামের ছদ্মনাম জুই(৩০)কে ঘরে একা পেয়ে প্রতিবেশী শ্রী সবুজ কান্তি(৫০) জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। ঘটনার পর থেকে আসামী শ্রী সবুজ কান্তি(৫০) পলাতক ছিলো। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি আভিযানিক দল আজ ভোর ০৫.১৫ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী থানাধীন হরিণদারা এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত শ্রী সবুজ কান্তি ঘটনার সত্যতা স্বীকার করে। শ্রী সবুজ কান্তি ইসাকঠি এলাকার মৃত মিনাল কান্তি আইচ এর ছেলে।