‘সফল ব্যবসায়ী হযরত মুহাম্মদ (স.)’ শীর্ষক আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক।।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) বরিশাল মহনগরী শাখার আয়োজনে ‘সফল মানুষ হযরত মুহাম্মদ (স.)’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ বরিশাল মহানগরী শাখার সভাপতি ও বরিশাল চেম্বার অব কমার্সের সহ সভাপতি আবদুর রাজ্জাক মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রব, প্রধান আলোচক ছিলেন বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক। আইবিডব্লিউএফ বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার।

মঞ্চে উপস্থিত ছিলেন জমজম নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. মাসুদুল হক, আইবিডব্লিউএফ বরিশাল বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট আজম খান, স্পার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন খান, বরিশাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।