বরিশালে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সাইফ উদ্দিন মিলন॥
বরিশালে দুইদিন ব্যাপি দশ উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দেন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে দুইদিন ব্যাপি কর্মী সভার প্রথম দিনে আগৈলঝাড়া, গৌরনদী উপজেলা, এবং পৌর স্বেচ্ছাসেবক দল সহ হিজলা, উজিরপুর ও বাখেরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের দলীয় কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ও সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জে.এম আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ।

কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক ফজলুল কবির জুয়েল, সহ-সাধারন সম্পাদক সরদার মোঃ নুরুজ্জামান,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমেদ।

এসময় কর্মী সমাবেশে আমন্ত্রিত অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, গাজি মোঃ রেজাউল হোসেন, সাইদুর রহমান মামুন, আবু জাফর বাদল, বরিশাল মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু।

আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দণ সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আওয়াল, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান ভূইয়া মামুন, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি।

অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি।