বরিশালে হাত-পা বাঁধা আশঙ্কাজনক অবস্থায় যুবক উদ্ধার

রূপালী ডেস্ক॥
বরিশালের গৌরনদীতে সড়কের পাশের জঙ্গল থেকে অচেতন অবস্থায় হাত-পা বাঁধা অজ্ঞাত যুবককে (২৭) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) দুপুরে স্থানীয় কটকস্থল নামক এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে জঙ্গলের মধ্যে থেকে তাকে উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, দুপুর পৌনে একটার দিকে সংবাদ পেয়ে যুবককে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুবকটি অচেতন থাকায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।