বরিশালে ৩৩৩ ফোন করা ব্যাক্তিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

অনলাইন ডেস্ক॥
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা সময়কালীন ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া দুই শতাধিক ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার সামগ্রী চাল, ডাল, আলু, তেল, লবন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা

সহকারী কমিশনার মারুফ দস্তগীর, ডাঃ মহিউদ্দিন আল হেলালসহ আরও অনেকে। এসময় প্রধান অতিথি বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন পাশাপাশি সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবেন।