মুলাদীর মেয়র প্রার্থী শফিক উজ্জামান রুবেলের নাম মনোনয়ন বোর্ডে প্রেরণ করায় আবুল হাসানাত আবদুল্লাহকে অভিনন্দন

ভূঁইয়া কামাল,মুলাদী॥
বরিশাল জেলার মুলাদী পৌরসভার মেয়র মোঃ শফিক উজ্জামান রুবলকে মুলাদী পৌরসভার নির্বাচনে তৃতীয় বারের মতো মেয়র পদে বরিশাল জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একক প্রার্থীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রেরণ করায় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহসহ জেলা আওয়ামীলীগের সকল সদস্যকে অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়েছে মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আবদুল বারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দিন মোশাররফ রাড়ী, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ও রূপালীবার্তার সম্পাদক মোঃ জিয়াউল আহসান খান সিপু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সী, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আঃ রব হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী খোকা, উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম হাওলাদার (মিঠু হাজী), যুবলীগ নেতা মিজান দেওয়ান, বরিশাল জেলা ছাত্রলীগের সদস্য জহিরুল ইসলাম জহির মল্লিক, মুলাদী পৌর সভার ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান তিলক, পৌর সৈনিক লীগের সভাপতি আবু বকর মুন্সী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, পৌর সভার বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদের সভাপতি রিয়াজ আমিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপর দিকে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী শতশত মটর সাইকেল নিয়ে পৌর সভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক ও মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম ডাঃ আবদুর রাজ্জাক ভুলুর ছেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শফিক উজ্জামান রুবেল ২য় ও ৩য় নির্বাচনে মেয়র হয়েছেন। মুলাদী পৌরসভার ৪র্থ নির্বাচনে বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম দেয়া হয়েছে। পৌর সভার নির্বাচন ২০২১ সালে ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।