বরিশাল নগরীতে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ বেল্লাল হোসেন হাওলাদার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক মোঃ বেল্লাল হোসেন হাওলাদার উজিরপুরের ভরসাকাঠী এলাকার মৃত নাদের হাওলাদারের ছেলে।

রোরবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদরে ভিত্তিতে উপ-পুলশি কমশিনার (ডিবি) মোঃ মনজুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আঃ হালিম খন্দকার, এসআই মোঃ দেলোয়ার হেসেন, এসআই মোঃ নজরুল ইসলামসহ একদল ডিবি পুলিশ নথুল্লাবাদ ২৮ নং ওয়ার্ডস্থ সেন্টাল পয়েন্ট মার্কেট ব্রীজের উত্তর পাশে অভিযা চালিয়ে বেল্লাল হোসেন হাওলাদারকে গ্রেফতার করেন। এসময় তাকে তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় আটক বেল্লালের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।