বরিশাল নগরীতে ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরি

রূপালী বার্তা।।
বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার বিআইপি শাখা সড়ক এপিবিএন অফিসের সামনে মৃত আঃ মালেক এর বাসা ‘মাতৃ ছায়া’র তৃত্বীয় তলায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় তারা বাসার স্টিলের আলমারী ভেঙ্গে প্রায় সাড়ে ৭ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায় বলে বাসার মালিক অভি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতয়ালী মডেল থানার এসআই রেজাউল করিম রিগানসহ একটি টিম।

বাসার মালিক অভি বলেন, সন্ধ্যার সাতটার দিকে বাসা তালা দিয়ে আমরা একটি কাজে পাশের বাসায় যাই। পৌনে আটটার দিকে ফিরে দেখি দরজার লক ভাঙ্গা। বাসার ভিতরে স্টিলের আলমারীতে থাকা সাড়ে ৭ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে গেছে।

এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যা রাতে এমন দুর্ধর্ষ চুরি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তাহলে আমরা কতটা নিরাপদ। আইনশৃঙ্খলা রক্ষায় সঠিক তদন্তের মাধ্যমে চোর ও চুরি হওয়া মালামাল উদ্ধার হবে বলে প্রত্যাশা তাদের।