বরিশাল নগরীতে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

রূপালী বার্তা।।
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৮ জুন) রূপাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রূপাতলী পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার নাম (১) মোসাঃ সাজেদা আক্তার@ সাথী(৩০), পিতাঃ মোঃ মোসলেম আলী হাওলাদার, স্বামী- মোঃ সোহেল হাওলাদার, সাং- ছোট পরমহার, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠী, এ/পি সাং- রূপাতলী ভাসানী সড়ক, বিসিসি ২৫ নং ওয়ার্ড, থানাঃ কোতয়ালী, জেলাঃ বরিশাল। আসামীর নিকট থেকে ৯২৫ (নয় শত পঁচিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।