বরিশাল নগরীতে র‌্যাবের অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশাল নগরীতে র‌্যাব- এর অভিযানে জাবেদ আকরাম ছালেহ @ শাওন(৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) নগরীর বিমানবন্দর থানা এলাকা থেকে রাত ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর আভিযানিক দল নগরীর বিমানবন্দর কাশিপুর বাজার সুরভী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মো. জাবেদ আকরাম ছালেহ @ শাওনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১৩৫ (একশত পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৭,০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করে। আটককৃত শাওন কাউনিয়া পুরানপাড়া গ্রামের আঃ ওহাব সিকদারের ছেলে।

এ ঘটনায়, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে মহানগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।