বরিশাল নগরীতে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ২

রূপালী বার্তা।।
বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন ২০নং ওয়ার্ডস্থ বিএম কলেজের ১ম গেইটের বিপরীত পাশে মল্লিক প্লাজার সামনে পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে নগর গোয়েন্দা বিএমপির একটি অভিযানিক চৌকস টিম অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় বরগুনা জেলা আমতলী থানাধীন কুকুয়া ইউপির কালীপুর এলাকার মোঃ জসিম উদ্দিন মৃধা ও মোসাঃ শাহনাজ বেগম এর ছেলে নাঈমুল ইসলাম জিতু (২৬) এবং একই জেলার বামনা থানাধীন ডৌয়াতলা ইউপির উত্তর কাকচিড়া এলাকার মোঃ শাহ আলম খান ও মোসাঃ বিউটি বেগম এর ছেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী ইয়াছিন খান (২৮) দ্বয়কে ৫৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।