বরিশাল নগরীর কাউনিয়ায় র‌্যাবের অভিযান, ৩ মাদক ব্যবসায়ী আটক

রূপালী বার্তা।।
বরিশাল নগরীর কাউনিয়ায় অভিযান চালিয়েছে র‌্যাব-৮। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কাউনিয়া থানাধীন বাকলার মোড় রোড সাজ ট্রেডার্স এর সামনে থেকে ০৩ জনকে আটক করে।

তাদের নাম- (১) মোঃ মনিরুল ইসলাম(৪৭), পিতাঃ মৃত ডা. ইয়াকুব আলী, (২) নাথু দাস (৩৫), পিতাঃ মৃত জগদীশ দাস, উভয় সাং- ভাটিখানা, ০৪ নং ওয়ার্ড, (৩) গোপাল মন্ডল(২৮), পিতাঃ সুকলাল মন্ডল, সাং- নারীকেলী, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল।

তাদের কাছ থেকে ৩৫ (পয়ঁত্রিশ) বোতল রেকটিফাইড স্পিরিট এবং মদক বিক্রয়ের নগদ ২৭১০ উদ্ধার করে।
এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।