বরিশাল বিএম কলেজে হল ‘ফি’ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রূপালী বার্তা।।
বরিশাল সরকারী বিএম কলেজ এর সকল হোস্টেলগুলো সংস্কার, পুকুরগুলো হোস্টেলের নামে পুনরায় বরাদ্ধ এবং করোনাকালিন সময়ের পর রহস্যজনকভাবে হোস্টেল ফি বৃদ্ধি করার প্রতিবাদে কলেজ আবাসিক হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে ১১ দফা দাবী আদায়ের লক্ষে অধ্যাক্ষ বরাবর স্বারক লিপি প্রদান করেছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা একজোট হয়ে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে তাদের দাবী আদায়ের লক্ষে সংক্ষিপ্ত পথ সভা করে পুনরায় মিছিল বেড় করে মিছিল পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের ফাস্ট গেট হয়ে নতুন বাজার-কেন্দ্রীয় নতথুল্লাবাদ বাস টারমিনাল সড়কে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী শিক্ষার্থী আবু রায়হান বলেন, অতিদ্রুত হোষ্টেল ফি বৃদ্ধি করা বাতিল করাসহ হলগুলোকে শিক্ষার্থীদের বসবাসযোগী করা, ঝুকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার করা, শিক্ষার্থীদের ডায়েনিং ব্যবস্থা করা, হলের প্রাচির দেয়াল নির্মাণ করার মাধ্যমে বহিরাগতদের প্রতিরোধের ব্যবস্থা করাসহ ১১ দফা দাবী বাস্তবায়ন পুরন করা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

প্রশাসনিক ভবনে গিয়ে কলেজ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়া অধ্যাক্ষ বরাবর দাবী পুরনের জন্য স্বারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

স্বারকলিপি গ্রহনকালে অধ্যাক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করেন এবং তাদের সকল সমস্যা নিয়ে আলোচনার জন্য টেবিলে বসার আমন্ত্রন জানান।