বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভান্ডারিয়ায় মানববন্ধন

ভান্ডারিয়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিক নামধারী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ভান্ডারিয়ায় মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী সকাল ১১টায় শহরের শহীদ মিনার চত্বর থেকে মৌন মিছিল বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- শিক্ষার্থী আশির রিফাত,( ববি) আবির (ববি) মোঃ শহাবুদ্দিন (পরিপ্রবি) আসিফ খান ( ঢাবি) মোঃ রেদোয়ান (ববি), তালুকদার অমিত মাহমুদ রাফি (চবি)।