বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রদান কার্যক্রম। বুধবার (০৩ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ কার্যক্রম শুরু হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় ০৩ ও ০৪ নভেম্বর সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম, সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান, ড. মো. মাহফুজ আলম, মোঃ সানবিন ইসলাম, মো. মাজেদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ তানজীন হোসেন, ডাঃ শাম্মী আরা নিপা, নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন, মেডিকেল এসিস্ট্যান্ট সৈয়দ বাহাউদ্দীনসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট,বিএনসিসি সহ বিসিসির কর্মকর্তা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের আওতায় ববির যে সকল শিক্ষার্থীরা এখনও কোভিড- ১৯ এর ভ্যাক্সিন গ্রহণ করেননি তারা সহজেই রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাক্সিনের ১ম ও ২য় ডোজ গ্রহণ করতে পারবেন।প্রথমদিনে ১ম ডোজ টিকা নিয়েছে ২২৭জন,এবং ২য় ডোজের টিকা নিয়েছে ৯২জন৷সকল শিক্ষার্থীকেই সিনোফির্মের টিকা প্রদান করা হয়েছে৷

কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রদানে বরিশাল বিশ্ববিদ্যালয়েকে সার্বিক সহোযোগিতা করায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ অক্টোবর শিক্ষার্থীদের ভ্যাকসন নিবন্ধন সম্পর্কিত তথ্য নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷