বরিশাল মেট্রোপলিটন কলেজে জাতীয় শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক।।
মুজিব জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালন করেছে বরিশাল মেট্রোপলিটন কলেজ। বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল মেট্রেপলিটন কলেজের প্রধান নির্বাহী পরিচালক সৈয়দ মো. মহাব্বতুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর জাহান আরা বেগম, গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুল আলম, বরিশাল মেট্রোপলিটন কলেজের নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন, উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের নির্বাহী পরিচালক (অর্থ) আতিক মাহমুদ বাবুল।

কলেজের পরিচালক ও সমাজকর্ম প্রভাষক মো. কাওসার হোসাইনের কুরআন তেলাওয়াত ও উচ্চতর গণিত প্রভাষক বিশ্বগোপাল কর্মকারের গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা প্রভাষক মো. আহসান উল্লাহ। বক্তারা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিময় কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রেপলিটন স্কুলের কো-অর্ডিনেটর আমান উল্লাহ আমান। জীববিজ্ঞান প্রভাষক শিরিন সুলতানা, হিসাব বিজ্ঞান প্রভাষক হিরন হাওলাদার, ইংরেজি প্রভাষক মো. আবু সালেহ ও রাহেলা আক্তার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাবিহা বিনতে ফরিদ, একাদশ শ্রেণির মাজহারুল ইসলাম মইনুল।

অনুষ্ঠানে জাতীয় শিশুদিবসকে আরো প্রাণবন্ত করার জন্য দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।