বরিশালে র‌্যাবের অভিযানে ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুরে র‌্যাব-৮ এর অভিযানে ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) এ অভিযার পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো- বাকেরগঞ্জের দুধল মৌ গ্রামের শামসের হোসেন এর ছেলে (১) মোঃ সাখাওয়াত হোসেন @ সেতু (২৭) এবং উজিরপুরের সাকরাল গ্রামের মোঃ শামসুল হক হাওলাদারের ছেলে রোমান হাওলাদার(৩২)।

র‌্যাব জানিয়েছে, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর আভিযানিক দল রোববার বিকেল সাড়ে ৪ টায় বাকেরগঞ্জের দুধল মৌ গ্রামে অভিযান চালিয়ে মোঃ সাখাওয়াত হোসেন @ সেতু নামে ১ জনকে আটক করে। তার কাছ থেকে ৮৬ (ছিয়াশি) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এদিকে, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক উজিরপুর থানা এলাকায় রাত সাড়ে ১০ টায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রোমান হাওলাদার(৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৯৬ (ছিয়ানব্বই) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।