বরিশাল সদরের ৪ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা

রূপালী ডেস্ক।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন চুরান্ত ঘোষণা করেছে দলীয় হাইকমান্ড। এবারের ইউপি নির্বাচনে বরিশাল সদর উপজেলার ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ২নং কাশীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম হোসেন লিটন মোল্লা।

৩নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ। ৯নং টুঙ্গিবাড়ীয়া পরিষদের বর্তমান চেয়ারম্যান বাহউদ্দিন আহম্মেদ। এবং নতুন মুখ হিসেবে এই প্রথমবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেলেন ৬নং জাগুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম শাহীন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের এক নির্ভরযোগ্য সূত্র।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী বানারীপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ ও ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।