বর্ষা আর তুমি

বর্ষা আর তুমি
-হেলেন রহমান

প্রকৃতিতে এসেছে বর্ষাঋতু
মন করে আনচান সদা,
মনে পড়ছে প্রিয়জন
তোমাকে হারানো ব্যথা!

অনেক পুরানো সে ব্যথা
যেন বৃষ্টি হয়ে ভিজিয়ে
দিয়ে যাচ্ছে আমার মনাঙ্গিনা,
কদম ফুল, শাপলা আর
চালতা, কেঁয়ার সমারোহ
দিচ্ছে যেন আকুল হয়ে
তোমার স্মৃতিতে বিনয়ী হয়ে পুঁজা,

তুমি আমার ছিলে
কত প্রিয় তা জানে
গাঢ় আষাঢ়ের বৃষ্টির ছন্দ,
আষাঢ়ের বৃষ্টির মতই
আমার দু’ আঁখি ঝড়াচ্ছে বারিধারা
এতটা সময় পরও অবিরত!

হয়ত যতদিন থাকব বেঁচে পৃথিবীতে
এমনিভাবেই আসবে প্রকৃতিতেও বর্ষা,
আমার দু’ নয়নের জলরাশিও
তেমনি দেবে না আমায় মুক্তি
কেননা আমার ভালোবাসা আপোষহীন!

কবি ভুলবে না তার
প্রিয়জনের ঋণের মায়া।
প্রকৃতি যেমন ভোলেনি
সৃষ্টির শুরু থেকে এপর্যন্ত
তার প্রিয় বর্ষাকে,
সে সাজে বর্ষায়..
আবার কাঁদে বর্ষাকে পুঁজি করেই
আমিও তেমনি বর্ষার জলধারাকে ভালোবেসে
তোমায় লালণ করবো চিরদিনই।