‘বর্ষা’

‘বর্ষা’
।।কামরুল আহসান হাসান।।

নদীর বুকে বৃষ্টি পড়ে যৌবন এসে যায়
জাল কাঁধে জেলেরা সব মাছ ধরতে যায়।

ফেটে যাওয়া জমিনগুলো পানি পুরে নেয়
হলদে পাতার গাছের ডালে সবুজ পাতা নেয়।

সাগর নদীর মিলন হলেই ঢেউয়েরা সব দোলে উঠে
স্রোত জলের ছোয়া পেয়ে মাছেরা সব মেতে উঠে।

মেঘ যখন আকাশ জুড়ে ঘোমটা দিয়ে থাকে
সূয্যিঁ মামা সুযোগ পেলেই উকি মারে ফাকেঁ।

ভেজা মাঠে আলো পড়ে ঝিলিক মারে গায়ঁ
খোকা খুকু আনন্দতে মাঠের পানে যায়।

এদিক সেদিক ছুটে আর খলখলিয়ে হাসে,
পা পিছলে পরে গেলেই চোখের জলে ভাসে।