বসন্ত দখিনা সমীরণে

বসন্ত দখিনা সমীরণে
-বিপ্লব গোস্বামী

আজি বসন্ত দখিণা সমীরণে
জাগিয়া তুলিল মরম ব‍্যথা
আজি ক্ষণে ক্ষণে পড়িছে মনে,
তব সনে ঘটা কত স্মৃতি কথা।

অমনি বসন্তের জ‍্যোৎস্না ঝড়া রাতে
পাশাপাশি তব সনে তমাল তলায়
কেটেছে কত কাল এক সাথে,
রঙের ফাগুন আর আবীর খেলায়।

মরেগিয়ে অঙ্কুরিত আদর সোহাগ
মৃত কামনা কীটে দহিছে সতত
বাজিছে হৃদয়ে আজ বেদনার রাগ,
বেঁচে আছি নীলকণ্ঠ মহাদেবের মত