বাংলাদেশ ছাত্রলীগে ছিনতাই, চোর ও চরিত্রহীনদের স্থান নেই-এ্যাডভোকেট আঃ বারী

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী পৌরসভা বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার ৫ জানুয়ারী সকাল ১০টায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আঃ বারী।

প্রধান অতিথি বলেন, বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছিল। সেই সংগঠনের ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে চোর, ছিনতাই ও চরিত্রহীনদের স্থান নেই।


প্রধান বক্তা হিসেবে মুলাদী পৌরসভার মেয়র ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যে কোন ক্লান্তিলগ্নে এ দেশের মানুষের পাশে এগিয়ে আসছে এবং থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন মোশারফ রাড়ী, সাবেক দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী আলী আক্তার সিপু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু, মুলাদী পৌরসভার সেচ্ছাসেবক লীগের সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব আঃ রব হাওলাদার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শাহে আলম হাওলাদার মিঠু, বরিশাল জেলা ছাত্রলীগের সদস্য জহিরুল ইসলাম মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন নলী, চরকালেখান ইউনিয়ন যুবলীগের আহবায়ক বজলু মেম্বার, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী খোকা, উপজেলা আওয়ামীলীগ নেতা মৃনাল কান্তি তালুকদার, প্রকাশ চন্দ্র মন্ডল, জানে আলম মৃধা, কাজী নাসির, মিজানুর রহমান দেওয়ান, সিদ্দিকুর রহমান সরদার, ব্যবসায়ী নেতা বাবলু সিকদার, যুবলীগ নেতা সালাউদ্দিন অশ্রু, কাজী কামাল হোসেন, কাজী জসিম, হারুন অর রশিদ, হযরত আলী, আরিফুল হক, পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি রিয়াজ আমিন, ছাত্রলীগ নেতা রাসেল ও তপু হাওলাদারসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।