বাউফলে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনতার মানববন্ধন

এ.এফ.এম রিয়াজ, বাউফল (পটুয়াখালী)।।
পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজে অতিষ্ঠ হয়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সোয়া ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা খোরর্শেদ আলম, বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, দৈনিক মানবজমিনের বাউফল প্রতিনিধি তোফাজ্জেল হোসেন, বাউফল সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও সাগর কন্যা প্রতিনিধি শিবলী সাদেক প্রমূখ।

বক্তারা অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং লো-ভোল্টেজের দ্রুত প্রতিকার দাবি করেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।