বাকেরগঞ্জে নামাজ শেষে ৩ মুসুল্লিকে কুপিয়ে জখম

বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বাকেরগঞ্জে জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হবার পথে ৩ জন মুসুল্লিকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন- আব্দুর রব মৃধা (৫৮), মনির হাওলাদার (৪৫) ও হান্নান মোল্লা (৩২)। আহতরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আব্দুল জলিল মোল্লা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কবাই ইউনিয়নের পূর্ব লক্ষীপাশা গ্রামের আব্দুল জলিল মোল্লাদের সাথে জমি নিয়ে একই গ্রামের বারেক ফকিরদের বিরোধ চলে আসছে। এলাকার চিহ্নিত ভূমিদস্যু বারেক ফকির জমির জাল দলীল করলে সম্প্রতি জলিল মোল্লা সেই জাল দলীলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

আব্দুর রব মোল্লা, মনির হাওলাদার ও হান্নান মোল্লা শুক্রবার মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হবার পথে ২.১৫ টার সময় বারেক ফকির, জামাল ফকির, আমির মোল্লা, মালেক ফকির, বারেক ফকির, শহিদুল ফকির, জাকির ফকির, আলমগীর ফকির, নান্টু ফকির, জাহিদ ফকিরসহ অজ্ঞাতনামা ১০-১২ জন ধারালো দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা করে তাদেরকে কুপিয়ে জখম করে। হামলাকারীরা নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।