বাকেরগঞ্জে র‌্যাব এর অভিযান, মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বাকেরগঞ্জে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার (২০ নভেম্বর) দুপুরে পেয়ারপুর ব্রীজের পূর্ব পার্শ্বে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, দুপুরে র‌্যাব সদস্যরা এক ব্যক্তিকে আটক করে। তার নাম (১) মোঃ জামাল শিকদার (৩৬), পিতাঃ মোঃ বাদল শিকদার,থানাঃ বাউফল ,জেলাঃ পটুয়াখালী। আসামীর নিকট থেকে ৬.৭০ (ছয়শত সত্তর) গ্রাম গাঁজা এবং ০১ (এক)টি ১০০সিসি মোটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মুহাঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।