বাদাম বিক্রেতার জন্য দোকান নির্মাণের জায়গা পরিদর্শনে বাবুগঞ্জের ইউএনও

মো. রফিকুল ইসলাম, বাবুগঞ্জ।।
স্বাধীনতা সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষকে সামনে রেখে প্রাধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর নির্মাণকাজ এবং উপহার ঘর পাওয়া বাদাম বিক্রেতার জন্য দোকান ঘরের জায়গা সরেজমিন পরিদর্শন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্প ৩ এর আওতায় উপজেলার রাজকর গ্রামে নির্মানাধীন এসব ঘর তৈরির কাজ পরিদর্শন করেন এবং উপহার ঘর পাওয়া ও বাদাম বিক্রেতা মোসাঃ মঞ্জুয়ারা বেগমের সংসার চালানো মতো একটি দোকান ঘর নির্মানের জায়গা র্নিধারন করেন।

নির্মাণাধীন এসব ঘর পরিদর্শন ও বাদাম বিক্রেতা মঞ্জুয়ারা বেগমের জন্য একটি দোকান ঘর র্নিমানের জায়গা পরির্দশন শেষে সাংবাদিকদের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুই সতাংশ ভূমির ওপর প্রতিটি ঘর তৈরিতে প্রতিটি ধাপ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যাতে করে ভূমিহীন আশ্রয়হীন উপকারভোগী পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি টেকসইযোগ্য নতুন ঘর উপহার পেয়ে পরিবার নিয়ে বসবাস করতে পারেন।

পরির্দশনের সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ জসিমউদ্দিন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।