বানারীপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

সাইদুল ইসলাম, বানারীপাড়া॥
বরিশালের বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইষ্ট বেঙ্গলের সার্বিক তত্ত্বাবধানে ও বরিশাল সিএমএইচ’র পরিচালনায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এ মেডিকেল ক্যাম্পেইন-৩ এর আয়োজন করা হয়।

বুধবার (০৮ জুলাই) দিনভর বানারীপাড়া ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদুর রহমান,এনডিসি,পিএসসি ও ৬২ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল আবেদী হাসান,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।

ক্যাম্পেইনে ২ শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ দেওয়া হয়। পরে সেনাবাহিনীর উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।