বাবা মানে

বাবা মানে
-বিপ্লব গোস্বামী

বাবা মানে বৃট বৃক্ষের
শীতল কোমল ছায়া,
বাবা মানে বাইরে শাসন
ভিতর ভিতর মায়া।

বাবা মানে ভিতর ভিতর
কষ্ট সহে যাওয়া,
বাবা মানে বায়না ধরলে
হয়ে যায় পাওয়া।

বাবা মানে শিক্ষা পাওয়া
সত‍্য কথা বলার,
বাবা মানে দীক্ষা নেওয়া
ন‍্যায় পথে চলার,

বাবা মানে কখনো নয়
অন‍্যায়ের প্রশ্রয়,
বাবা মানে সুখ শান্তির
নিরাপদ আশ্রয়।