‘বাবা’

‘বাবা’
-হেলেন রহমান

বাবা তোমায় খুব পড়ছে মনে
হারালাম তোমায় আকস্মিক!
হারানোর ব্যথা পারি না ভুলতে।

ছোটবেলা হতে মিটালে
কত আবদার ভালোবেসে,
চাওয়ামাত্র সকল চাওয়া
করতে পূরণ- ভুলি কেমনে?

কখনও তুমি রাগ করনি
আমার উপর জীবদ্দশায়,
কতটা ভালোবাসলে সন্তানকে
একজন বাবা এমন আচরণ করে
সেকথা বুঝতে পেরে
কাঁদছি একা নিরালায়!

এত ভালো কেউ আমায়
এ পৃথিবীতে কভু বাসবে না,
তুমি ছিলে অন্যতম বন্ধু
আমার চলারপথে
আজও তোমার আশিশ
আমার প্রতি আছে
বারবার এমনই মনেহয়।

যতদূরেই থাক না কেন বাবা
তুমি মিশে আছো সারাক্ষণ
আমার চিন্তা- চেতনায়, ভাবনায়!

তোমার আর্দশে চলছি
প্রতিদিনকার পথে,
এক মুহূর্তের জন্যও মনে হয় না
তুমি গেছ হারায়ে।