বাবুগঞ্জে দফায় দফায় হামলায় আহত ২

অনলাইন ডেস্ক।।
বাবুগঞ্জের কেদারপুরে কলই খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় ও দুপুর ১ টার দিকে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত তাসলিমা (৩০) ও রুসিয়া বেগমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।

হাসপাতালে আহত সূত্রে জানা যায়, কেদারপুর গ্রামের মোঃ কামাল এর স্ত্রী তাসলিমার গৃহপালিত গরু পার্শ্ববর্তী জালাল মিয়ার কলাই খেতে মুখ দেয়। মুহূর্তেই তাসলিমা ছুটে যায় তার গরু ফিরিয়ে আনতে অথচ জালাল মিয়ার স্ত্রী ফজিলা বেগম তাসলিমাকে অশালীন ভাষায় গালমন্দ শুরু করে। এসময় তাসলিমার মা রুসিয়া বেগম ঝগড়া থামাতে গেলে জালাল মিয়ার স্ত্রী ফজিলা, রুশিয়া কে লাথি ও কিল-ঘুষি মারে। এরপর উভয়পক্ষ নিজ বাড়িতে চলে যায়।

এদিকে, রুশিয়া বেগম তার ছোট মেয়ে আসমাকে শ্বশুর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চঘাট থেকে আসার পথে প্রতিপক্ষরা তাদের গতিরোধ করে তাসলিমা ও রুসিয়া উপরে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় জালাল মিয়া, মেয়ে সাদিয়া, নাদিয়া, স্ত্রী ফজিলা পার্শ্ববর্তী ভাড়াটে সন্ত্রাসী চাষী কামাল এর ছেলে পলাশ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।