বাবুগঞ্জে ধর্ষন চেষ্টায় মামলা, গ্রেফতার ১

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বাবুগঞ্জে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষণের চেষ্টাকারীকে থানা পুলিশ গ্রেফতার করে রোববার (১১ অক্টোবর) জেল হাজতে প্রেরণ করেছে। শনিবার সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের দুলাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১০ অক্টোবর শনিবার লোহালিয়া গ্রামের মোঃ দুলাল মোল্লার ছেলে বরিশাল পলিটেকনি কলেজের ছাত্র ও বাবুগঞ্জ উপজেলায় ছাত্রলীগ কর্মী মোঃ মেহেদী হাসান রাব্বি (২২) কৌশল করে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূবর্ক ধর্ষণের চেষ্টা করে। ওই সময় স্কুলছাত্রীর ডাক- চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে মেহেদী হাসান রাব্বিকে ধরে ফেলেন।

সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো ঘটনাস্থলে গিয়ে লম্পট কলেজ ছাত্র মেহেদী হাসান রাব্বিকে গ্রেফতার করে। লম্পট মেহেদী হাসান রাব্বি (২২) উপজেলার লোহালিয়া গ্রামের মোঃ দুলাল মোল্লার ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা মোঃ আবুল বাশার প্যাদা ওই দিন রাতে বাদি হয়ে বাবুগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) দণ্ডবিধি ধারায় মামলা দায়ের করেন (মামলা নং ১)।
বাবুগঞ্জ থানা পুলিশ আটক মেহেদী হাসান রাব্বিকে রোববার বরিশাল জেল হাজতে প্রেরণ করে।