বাবুগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবজাতক নিহত, আহত ১০

বাবুগঞ্জ প্রতিনিধি, বরিশাল।।
ঢাকা- বরিশাল মহাসড়কে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর দক্ষিণ প্রান্তে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মমর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটে। এতে নবজাতক শিশু নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন। প্রাথমিক পর্যায়ে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বরিশাল থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে চরমোনাই মাহফিলগামী অনিক পরিবহনের সাথে ঢাকা মেট্টো-ব -০২ ০৫ ২৯ ও এ্যাম্বুলেস্ন ঢাকা মেট্টো-ছ ৭১-৩৯৩৯ এর মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। ঘটনা স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাবুগঞ্জ থানা পুলিশ, এয়ারপোর্ট থানা পুলিশ উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।