বাবুগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা ও ভাঙ্গার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্বা সংসদ ওই কর্মসূচির আয়োজন করে।

সকাল ১১ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রীজে সহস্রাধিক নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা এ মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা হুঁসিয়ারী উচ্চরণ করে বলেন, বঙ্গবন্ধুর ভাস্বর্য নির্মানে বিরোধিতাকারী ও ভাংচুরের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগ সহ-সভাপতি আবু সুফিয়ান এর সঞ্চালনায় অন্যাদের মধ্য বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপন, সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার,শাহিনুল ইসলাম শিকদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, আ’লীগের সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তি-যোদ্ধা আঃ মালেক খান, জাহাঙ্গীর আলম বাদল শিকদার, বীর-মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী,আব্দুল জলিল, আ’লীগ সাংগঠনিক সম্পাদক মৃধা.মু. আক্তার উজ জামান মিলন,যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, যুবলীগ দপ্তর সম্পাদক রিপন শিকদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।

এ ছাড়াও মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নারী-পুরুষ অংশ নেয়।