বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী

বাবুগঞ্জ প্রতিনিধি।।
ঢাকা-বরিশাল মহাসড়কে বাবুগঞ্জ রহমতপুরে সড়ক দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পেলো অর্ধশতাধিক যাত্রী। এ দুর্ঘটনায় অন্তত্ব ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, সকাল ১১ টার দিকে বরিশাল থেকে ছেড়ে আশা উজিরপুরের সাতলার বাগধার উদ্দেশ্য ছেড়ে আসে (নং বরিশাল-জ ১১-০১২৪) শামিম-নোমান নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ষ্টেশনে যাত্রীর জন্য অপেক্ষামান থাকা যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা অন্য একটি লাফস কোম্পানির গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ঢাকা মেট্ট- ট ২০-০৬৮২ পিছন থেকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সামনে দিকে ২০ ফুট সামনের রাস্তার বামপার্শ্বে বাসটি খাঁদে পরে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও এয়ারপোর্ট থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত যাত্রীদের উদ্ধার করে। এত অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।