বাবুগঞ্জ গাছের চাপায় যুবকের মৃত্যু

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গাছের চাপায় গাছকাটা শ্রমিক মোঃ হানিফ (৪০) মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের ব্যবসায়ী নুরুল হকের গাছ কাটতে গিয়ে গাছের ডাল মোঃ হানিফের গায়ের ওপর পড়ে গুরুতর আহত হয়। সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত হানিফ একই ইউনিয়নের রাজগুরু গ্রামে মৃতঃ হাচন ডাক্তারের ছেলে।