বাবুর বাড়ির ভুত

বাবুর বাড়ির ভুত
-বিপ্লব গোস্বামী

বাবুর বাড়ীর দীঘির পাড়ে
ভুত প্রেতের বাস,
রাত গভীরে বেজায় ক্ষেপে
সরবে ভাঙ্গে বাঁশ।

অমাবস্যার সন্ধ‍্যে-দুপুর
ভুতের বাড়ে বার,
মড়মড়িয়ে গড়গড়িয়ে
নুয়ায় বাঁশ ঝাড়।

বামুন পাড়ার হারুন মামা
কাটতে এলো বাঁশ,
সবাই বলে করিস না ভুল
হবে যে সর্বনাশ।

একঘেয়ে হারুন রগচটা যে
মানেনি কারো যে মানা,
বাঁশ কাটিয়ে সাফাই করে
ভাঙ্গল ভুতের থানা।

সেদিন হতে বাবুর বাড়ির
কাটল ভুতের ভয়,
সবাই বলে সাবাস হারুন
জয় হারুনের জয়।