বামনার ১৭ টি পূঁজা মন্ডপে বিএনপি নেতার আর্থিক অনুদান

বরগুনা প্রতিনিধি।।
বরগুনার বামনা উপজেলায় ১৭ পূঁজা মন্ডপে বরগুনা-২ ( বামনা-পাথরঘাটা-বেতাগী) বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি শিল্পপতি, সমাজ সেবক ও জেলা বিএনপি নেতা মিজানুর রহমান খাঁন জাকির এর পক্ষে ঘুড়ে ঘুড়ে পরিদর্শন শেষে তাদেরকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টা থেকে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে তার পক্ষে থেকে জেলা যুবদলের সহ সভাপতি ও বামনা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক চৌধুরী মোস্তফা তারেক এই আর্থিক সহযোগীতা প্রদান করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ- সভাপতি গোলাম কিবরিয়া,রামনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল খান, যুবদল নেতা হাবিব মেম্বার, বাকা বিল্লাহ মেম্বার, ফরিদ মেম্বার সহ আরও অনেকে।