বামনায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বামনা উপজেলার চার নম্বর ডৌয়াতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এনায়েত হোসেন পনুর বিরুদ্ধে ৫৫ নং পঞ্চিম ডৌয়াতলা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকাকে যৌন হয়রানিসহ স্কুলের মালামাল চুরি করানোর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ঔ বিদ‍্যালয়ের সহ-সভাপতি পনু মেম্বারের রোষানলে পরে বেশ কয়েকজন ব্যক্তিদের কাছে বিচার দাবীসহ সংশ্লিষ্ট থানায় সাধারণ ডাইরি করছেন প্রধান শিক্ষিকা মোসাঃ রওসান জামিল হাসি। ডাইরি নং-২০-১/৫/২১।

খোজ নিয়ে জানা গেছে, মেম্বার এনায়েত হোসেন পনু স্কুলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্নভাবে শিক্ষিকাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। বিশেষ করে স্কুলের বিভিন্ন কগজ দেখার নাম করে সময় অসময়ে স্কুলে আসতেন এবং প্রধান শিক্ষিকার কাছে স্কুলের চাবি ও দলিলপত্র চাইতেন এগুলো দিতে না চাইলে প্রধান শিক্ষিকাকে হুমকি দেন। এবং গভীর রাতে ফোনে কল দিয়ে বিরক্ত করতেন মেম্বার পনু। তার প্রস্তাবে রাজী না হলে তাকে খারাপ ভাষায় গালিগালাজসহ স্কুল থেকে তাড়িয়ে দেয়ার হুমকিও দেন।

আরও জানা যায়, এই ঘটনার পর ৩০/০৪/২০২১ তারিখ রাতে বিদ‍্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ করোনা সুরক্ষা সামগ্রির মালামাল চুরি হয়।

মেম্বার পনুর এই হয়রানির ঘটনায় এলাকায় ব্যপক তোলপার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মেম্বার এনায়েত হোসেন পনুর বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ৫৫নং পঞ্চিম ডৌয়াতলা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রওসান জামিল হাসি বলেন, আমি এ ব‍্যাপারে আমার উর্ধ্বতন কর্মকর্তাদেরসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অনেকবার জানিয়েছি কিন্তু আমি এর কোন বাচার পাইনি।

এ ব্যপারে অভিযুক্ত মেম্বার এনায়েত হোসেন পনু অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে জিডির তদন্তকারী অফিসার বামনা থানার এস. আই. লিটন বলেন, আমাদের তদন্ত চলমান রয়েছে।