বারে ঢুকে বানরের মদপান! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক।।
মদের বারে ঢুকে বানর মদপান করছে- এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বারে ঢুকে একটি মদের বোতল তুলে নেয় বানরটি। এরপর বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে মদপান শুরু করে। মদের দোকানের মালিক তাকে একটি বিস্কুটও দেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদপানই করতে থাকে।

এ ঘটনা দেখে অনেকেই ভিডিও করেন। তাদেরই একজন জানান, সম্প্রতি ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল। বাঁদরটি চেটে খায় তা। তারপর থেকে প্রতি দিনই বানরটি দোকানের কাছে ঘুরঘুর করত। তাকে কিছুতেই তাড়ানো যেত না। এরপর এই ঘটনা ঘটল।

https://twitter.com/smaheshwari523/status/1415340792311279617?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1415340792311279617%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Finternational%2F443468%2FE0A6ACE0A6BEE0A6B0E0A787-E0A6A2E0A781E0A695E0A787-E0A6ACE0A6BEE0A6A8E0A6B0E0A787E0A6B0-E0A6AEE0A6A6E0A6AAE0A6BEE0A6A8-E0A6ADE0A6BFE0A6A1E0A6BFE0A693