বিদায়

বিদায়
-সাইফ উদ্দিন মিলন

তোমারে দেখি যদি নয়ন মেলিয়া
তোমারে পাই যদি হৃদয় খুলিয়া
গভীর অন্ধকারে দিশাহীন এই আমি
ফিরে পাই জীবনপর মঙ্গল প্রদীপ।

তোমারেই পাই যেন অন্তিম যাত্রায়
হে বন্ধু হে প্রিয়তম মোর
তুমিহীন এই আমি শেষ বিদায়েও বড্ড অসহায়।

তুমি যদি থাকো হাতে হাত রাখো
নেই ভয় নেই কোন শোক
হাসি ভরা মুখেই শেষ বিদায় হউক।