বিশ্ব নবী’র ব্যঙ্গ চিত্র প্রদর্শন জামালগঞ্জে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি।।
ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল উপজেলা যুব জমিয়ত বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ফ্রান্স সরকারের মদদে বিশ্বনবী মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে ও জ্বিনা-ব্যভিচার, ধর্ষণ প্রতিরোধে বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও পথসভা সভাপতি করেন মাওলানা নজরুল ইসলা।

উপজেলা যুব সাধারণ সম্পাদক মুহা.আলতাফুর রহমান’র পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কাউসার আহমদ, কুকড়াপশী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আলী আকবর, নুরে মদিনা তাহফিজুল কুরআন সাচনা বাজার’র মুহতামিম হাফিজ মাওলানা মুহিব্বুল হক, জামিয়া মনোয়ারা আলী মহিলা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা যোবায়ের আহমদ, নয়াহালট মাদরাসার মুহতামিম মাওলানা দিলোয়ার হুসেন, খাদিমুল কুরআন মহিলা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হক, মাওলানা ফখরুল হাসান, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী উজ্জল, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাসরুফ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা আল আমীন জহুর, সহ সভাপতি হাফিজ মাওলানা এহসানুল হক শয়বাল, মুফতি মামুনুর রশীদ জসিম, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহদী হাসান, আনোয়ার হুসেন, হাফিজ মাওলানা মহসিন আহমদ, মাওলানা মারুফ আহমদ, মাওলানা আলী আহমদ নোমান, সাদিকুর রহমান সাদিন প্রমুখ।

বক্তারা বলেন, ফ্রান্সের সরকার মহানবীর যে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করেছে তা সম্পুর্ন অন্যায়। মনগড়া ভাবে মুসলিম জাতীকে উত্তেজিত করার লক্ষে নীলনকশার পায়তারা করছে। মুসলীম জাতী শান্তির ধর্মে (ইসলাম ধর্ম) বিশ্ব নবী। এইধর্মে প্রবর্তক সারা বিশ্ব নবী শ্রেষ্ট নবী মুহাম্মদ (সা:) এর যে ব্যঙ্গ চিত্র মনগড়া প্রদর্শন করেছে এর জন্য ক্ষামা না চাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ চলবে, ফ্রান্সের সকল পন্য বর্জনের ঘোষণা দিয়ে প্রান্সের পতাকা পুড়ানো হয়।