বিয়ের প্রলোভনে নিয়মিত মেলা মেশা, চাচাতো বোনের মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
গলাচিপায় বিয়ের প্রলোভনে ২০বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে মো. বশির মীর নামের এক যুবককে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বশির উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মৃত খোরশেদ মীরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বশির মীর ও ভুক্তভোগী নারী সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন এবং তারা পাশাপাশি ঘরে বসবাস করছিলেন। বশিরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় একাধিকবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন বশির। অনেক পূর্বে ধর্ষণের শিকার যুবতীর কাছ থেকে বশির মীর ৫ শত টাকা ধার নেয়। তারই সূত্র ধরে গত ১০ অক্টোবর রাত্র ৯ টায় পুকুর পাড়ে পানি আনতে গেলে ধারের টাকা দেওয়ার কথা বলে তাদের বসত ঘরের বারান্দায় নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত মেলা মেশা করতে থাকে। পরে বিষয়টি বশিরের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। বর্তমানে বশির বিবাহ করিতে অস্বীকার করায় ওই যুবতী থানায় মামলা করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আসামীকে আদালত প্রেরণ করা হয়েছে।