বিয়ের প্রস্তাবে নাকাল সাইফপুত্র ইব্রাহিম!

বিনোদন ডেস্ক।।
শিগগিরই বলিউডে পা রাখছেন বলিউড তারকা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম খান। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দেন সাইফ আলী খান। নিজের জীবনকে কীভাবে গড়ে তুলতে হবে, ইব্রাহিম তা বেশ ভালো করেই জানেন বলেও মন্তব্য করেন সাইফ আলী খান।

ভাইফোঁটার উৎসবে ইব্রাহিমের এক ছবিকে ঘিরে তুলকালাম চলছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইয়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন সারা আলি খান। যেখানে ভাইফোঁটার উৎসবে ভাইকে খুব মনে পড়ছে বলে মন্তব্য করেন সাইফ-কন্যা। দিদির সেই ছবি থেকে নিজের পরপর দুটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন ইব্রাহিম। ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নানা ধরণের মন্তব্যে নাকাল হয়ে পড়েন তিনি।

এ প্রসঙ্গে ইব্রাহিমের বাবা সাইফ জানান, অমৃতা সিংয়ের ছেলেকে দেখে কেউ সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। আবার কেউ তাকে মুখোরোচক খাবারের সঙ্গে তুলনা করে ‘চিজ’ বলে ডাকতে শুরু করেন। কেউ আবার ‘পটাখা’ বলে উল্লেখ করেন ইব্রাহিমকে। দীপাবলিকে উৎসবে বদলে দিয়ে ইব্রাহিমের সঙ্গে হোলি খেলতে চান বলেও কেউ মন্তব্য করেন। সবকিছু মিলিয়ে বলিউডে অভিষেকের আগেই যে সাইফ আলী খানের ছেলের ভক্ত-অনুসারী বাড়তে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। সূত্র-জিনিউজ।